২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কের পথে আবার উড়ছে বিমান

প্রায় সাড়ে তিন বছর পর আবার নিউ ইয়র্কের পথে উড়তে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ। আগামী ২৪ নভেম্বর থেকে ঢাকা-নিউ ইয়র্ক ফ্লাইট পুনরায় চালুর কথা জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2009, 05:20 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় সাড়ে তিন বছর পর আবার নিউ ইয়র্কের পথে উড়তে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ। আগামী ২৪ নভেম্বর থেকে ঢাকা-নিউ ইয়র্ক ফ্লাইট পুনরায় চালুর কথা জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম। ক্রমাগত লোকসান ও উড়োজাহাজ সঙ্কটের কারণ দেখিয়ে ২০০৬ সালের জুলাইয়ে ঢাকা-নিউ ইয়র্ক ফ্লাইট বন্ধ করে দেয় বিমান। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর এ রুট পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়। জাকিউল বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২৪ নভেম্বর থেকে আমরা ঢাকা-নিউইয়র্ক রুটে ফ্লাইট চালানোর নিদ্ধান্ত নিয়েছি।" নিউ ইয়র্ক ফ্লাইট চালুর লক্ষ্যে ইউরো আটলান্টিক এয়ারওয়েজ থেকে দুটো বোয়িং ৭৭৭-২০০ ইআর মডেলের উড়োজাহাজ ভাড়া করার সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে। এর একটি দিয়ে ইউরোপ ও অন্যটি দিয়ে নিউ ইয়র্কে ফ্লাইট চালানোর পরিকল্পনা করা হচ্ছে। জাকিউল বলেন, "বোয়িং ৭৭৭-২০০ ইআর আসতে কিছুদিন দেরি হচ্ছে। এজন্য ছয় সপ্তাহের জন্য তারা বোয়িং ৭৬৭ মডেলের একটি উড়োজাহাজ দিতে চেয়েছে। আমরা এটি দিয়েই নিউ ইয়র্ক ফ্লাইট আবার চালু করতে চাচ্ছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসকে/এমআই/২৩১৪ ঘ.