২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু

একটি বাস মালিক সমিতিকে গাড়ি চালানোর অনুমতি দেওয়ায় বুধবার সকাল থেকে মালিকদের অপর একটি গ্র"প শরীয়তপুরের সকল রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2009, 02:31 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

শরীয়তপুর, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি বাস মালিক সমিতিকে গাড়ি চালানোর অনুমতি দেওয়ায় বুধবার সকাল থেকে মালিকদের অপর একটি গ্র"প শরীয়তপুরের সকল রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে। এর ফলে জেলার ছয়টি উপজেলায় বাস যাত্রীরা ভোগান্তিতে পড়েছে। শরীয়তপুর বাস-মিনিবাস সড়ক পরিবহন মালিক সমিতি'র সভাপতি ইকবাল সোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলার নড়িয়া উপজেলা সদরে প্রধান কার্যালয় করে তাদের সমিতি জেলার বিভিন্ন রুটে ২২টি গাড়ি চালানোর অনুমতি চেয়ে আরটিসি চেয়ারম্যান ও জেলা প্রশাসক কার্যালয়ে যাচাইবাছাই শেষে আটটি গাড়ি চালানোর অনুমোদন পান। এ কারণে শরীয়তপুর সড়ক পরিবহন মালিক গ্র"প কোনো পূর্ব ঘোষণা ছাড়া সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয়। শরীয়তপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার জানান, নড়িয়া উপজেলা ভিত্তিক শরীয়তপুর বাস-মিনিবাস সড়ক পরিবহন মালিক সমিতিকে আটটি গাড়ি চলাচলের অনুমতি দেওয়ায় তারা জেলার সকল রুটে বাস চলাচল অনিদিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন। এই অনুমতি বাতিল না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তিনি জানান। শরীয়তপুর জেলা প্রশাসক মোহা. আনিছুর রহমান সাংবাদিকদের বলেন, "নড়িয়া থেকে ২২টি গাড়ি চালানোর জন্য দরখাস্ত দিয়েছিল তারা। এর মধ্য থেকে কাগজপত্র দেখে আমরা আটটি গাড়ি চালানোর অনুমোদন দিয়েছি। "কি কারণে শরীয়তপুর সড়ক পরিবহন মালিক গ্র"প ও শ্রমিকরা ধর্মঘট ডেকেছে তা আমাকে লিখিতভাবে জানানো হয়নি।" শরীয়তপুর বাস স্ট্যান্ডের যাত্রী রাবেয়া জানান, ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাস স্ট্যান্ডে এসে শুনি ধর্মঘটের কথা। বিনা নোটিশে এ ধরনের ধর্মঘটে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১০ ঘ.