নওগাঁ, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর রানীনগর উপজেলার বাঁশবাড়িয়া গ্রাম থেকে বুধবার ভোররাতে নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- বাঁশবাড়িয়া গ্রামের খাবির উদ্দীন শেখের ছেলে মাসুদ রানা (৪০), রাজশাহীর বাগমারা উপজেলার তেঘাছী গ্র্রামের বয়েন উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম রকেট (৩৩) ও আলাউদ্দীনের ছেলে মঞ্জুর রহমান (২৬), ঝিকরা গ্রামের আকছাদ আলীর ছেলে বেলাল উদ্দীন (৩৩), ঝিকরা মরুগ্রাম গ্রামের আবেদ আলীর ছেলে ছাইদুল ইসলাম রতন (৩৫) এবং ছোট মাধাইমুরী গ্রামের আব্দুল জব্বারের ছেলে মির্জা মিঞা (৩৩)।
রানীনগর থানার ওসি আব্বাছ উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এলাকায় নাশকতা চালাতে বাঁশবাড়িয়ার খাবির উদ্দীন শেখের বাড়িতে জেএমবি সদস্যরা গোপন বৈঠক করছে
bdnews24