২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার বিকেলে আবার সংসদ অধিবেশন বসছে

১৪ দিন মুলতবি থাকার পর নবম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বুধবার বিকেল সাড়ে পাঁচটায় আবার বসছে। গত ১৩ অক্টোবর স্পিকার আব্দুল হামিদ অধিবেশন মুলতবি করেন। ৭ সেপ্টেম্বর এ অধিবেশন শুরু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2009, 03:54 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৪ দিন মুলতবি থাকার পর নবম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বুধবার বিকেল সাড়ে পাঁচটায় আবার বসছে। গত ১৩ অক্টোবর স্পিকার আব্দুল হামিদ অধিবেশন মুলতবি করেন। ৭ সেপ্টেম্বর এ অধিবেশন শুরু হয়। এর আগে ঈদ ও পূজার ছুটি উপলক্ষে অধিবেশন ৪ অক্টোবর পর্যন্ত মুলতবি করা হয়। মঙ্গলবার সংসদ ভবনে নিজ কার্যালয়ে স্পিকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমান অধিবেশন কতদিন চলবে সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটি নভেম্বরের প্রথম সপ্তাহ জুড়ে বা আরও একবার মুলতবিসহ ২৬ নভেম্বর পর্যন্ত চলতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/২১৪৭ঘ.