২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবীনগরে সাবেক ইউপি চেয়ারম্যান খুন

ব্রা‏‏‏‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কুড়িঘর গ্রামে প্রতিপক্ষের হামলায় মঙ্গলবার সকালে এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও দুইজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2009, 07:50 AM

Updated : 26 Aug 2022, 12:16 PM

ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রা‏‏‏‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কুড়িঘর গ্রামে প্রতিপক্ষের হামলায় মঙ্গলবার সকালে এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও দুইজন। নিহতরা হলেন- সাবেক ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান (৫০) ও তার চাচা হোসেন মিয়া (৫৫)। আহতরা হলেন- জিল্লুরের ছেলে মাহবুবুর রহমান (২৫) ও ভাই এলাই মিয়া (৪০)। তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুড়িঘর গ্রামের আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সকাল সাড়ে ৯টার দিকে বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবীরের সমর্থক প্রায় শতাধিক লোক জিল্লুর রহমান ও তার পরিবারের ওপর হামলা করে। উপর্যুপরি কুপিয়ে জিল্লুরকে গুরুতর আহত করলে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। ওই সময় মাহবুবুর রহমান, হোসেন মিয়া ও এলাই মিয়াকেও কুপিয়ে আহত করা হয়। হাসপাতালে নেয়ার পথে হোসেন মিয়া মারা যায়। জিল্লুর রহমানের আত্মীয় ও সমর্থকদের প্রায় ২০টি ঘর-বাড়ি ভাংচুর ও লুটপাট করা হয় বলে স্থানীয়রা জানায়। নবীনগর থানার ওসি উত্তম চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩৪০ ঘ.