২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়োজনে পার্বত্য শান্তি চুক্তি পর্যালোচনা: সাজেদা

প্রয়োজনে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের উপনেতা ও পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত জাতীয় কমিটির আহ্বায়ক সৈয়দা সাজেদা চৌধুরী। সোমবার সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।(আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2009, 01:53 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়োজনে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের উপনেতা ও পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত জাতীয় কমিটির আহ্বায়ক সৈয়দা সাজেদা চৌধুরী। সোমবার সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। বিদ্যমান চুক্তি নিয়ে অসন্তোষ ও বিরোধিতা সংক্রান্ত প্রশ্নের জবাবে শান্তি প্রক্রিয়া বাস্তবায়নে বর্তমান সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে সংসদ উপনেতা বলেন, "চুক্তি অবশ্যই বাস্তবায়ন করা হবে।" শান্তি চুক্তি নিয়ে কোনও সমস্যা নেই বলেও দাবি করেন তিনি। তারপরও শান্তি চুক্তি পর্যালোচনা (রিভিউ) করা হতে পারে কি না