২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় অপহৃত শিশু গোপালগঞ্জে উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় অপহৃত এক শিশুকে রোববার রাতে গোপালগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত তানভীর আহম্মেদ (৭) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের হেলাল মিয়ার ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2009, 12:02 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

গোপালগঞ্জ, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় অপহৃত এক শিশুকে রোববার রাতে গোপালগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত তানভীর আহম্মেদ (৭) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের হেলাল মিয়ার ছেলে। কাশিয়ানী থানার ওসি মো. মেজবাহ উদ্দিন জানান, চারদিন আগে ব্রাহ্মণবাড়িয়া থেকে তানভীর অপহৃত হয়। গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী উপজেলার জোনাসুর গ্রামের মাসুদ শেখের বাড়িতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।" তবে অপহরণকারীদেরকে গ্রেপ্তার করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি১৭৫৮ ঘ.