২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপরিবারে অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি

বঙ্গবন্ধু হত্যা মামলার আসামীদের ছেড়ে দেওয়ার জন্য রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট মাহবুবে আলমকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সোমবার দুপুরে হত্যার হুমকি দিয়ে হাতে লেখা একটি চিঠি ডাকযোগে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পাঠানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2009, 09:55 AM

Updated : 26 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধু হত্যা মামলার আসামীদের ছেড়ে দেওয়ার জন্য রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট মাহবুবে আলমকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সোমবার দুপুরে হত্যার হুমকি দিয়ে হাতে লেখা একটি চিঠি ডাকযোগে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পাঠানো হয়। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় শাহবাগ থানায় দু'টি সাধারণ ডায়েরি করা হয়। এ্যাডভোকেট মাহবুবে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চিঠিতে লেখা রয়েছে, 'অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অন্যায়ভাবে মুজিব হত্যা আসামীদের কারাবাস করানো হইতেছে। আজ থেকে ১৫ দিনের ভেতর তাহাদের কারামুক্ত করিয়া না দিলে তুমি লাশ হইয়া যাইবে এবং তোমার পরিবারসহ- ইতি তোমার যম'।" সম্ভাব্য হুমকিদাতা সম্পর্কে প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, "আমার মনে হয়, আদালত প্রাঙ্গনে ঘোরাফেরা করা আইনজীবী স