ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাপিড আ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) খুলনা, জামালপুর ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে) দুই শুরা সদস্যসহ নিষিদ্ধ ঘোষিত জামা'আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)'র ছয়জনকে গ্রেপ্তার করেছে।
র্যাব কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জমান খান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, জেএমবি'র অন্যতম শুরা সদস্য দক্ষিণাঞ্চলের প্রধান মেহেদী হাসান ওরফে আবীর, অপর শুরা সদস্য বাদল ওরফে আব্দুল্লাহ ওরফে জহুরুলকে গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী জামালপুর ও বাগেরহাট থেকে অন্য চারজনকে গ্রেপ্তার করা হয়।
এই চারজন হলো- জামালপুর জেলার দায়িত্বশীল সামরিক শাখার এহছার সদস্য মো. হাসান শেখ (৫২), গায়েবে এহছার সদস্য আব্দুল মাজেদ (৩১), আখতারুজ্জামান ওরফে সবুজ (৪৫) এবং বাগেরহাটের মোল্লারহাট থেকে আকবর ওরফে আল আমিনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি পিস্তল, ১৯ টি গ্রেনেডের খোল, বিপুল পরিমাণে ডেটোনেটর, বিস্ফোরক দ্রব্য এবং জেহাদী বই উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/জিএনএ/১৩৪৮ঘ.
bdnews24