'রোহিঙ্গাদের আশ্রয় দিলেই আইনি ব্যবস্থা'
স্থানীয় কোনো ব্যক্তি রোহিঙ্গাদের আশ্রয় বা সুযোগ-সুবিধা দিলে তাকে আইনের আওতায় আনার জন্য চট্টগ্রাম প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান সিকদার।
ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় কোনো ব্যক্তি রোহিঙ্গাদের আশ্রয় বা সুযোগ-সুবিধা দিলে তাকে আইনের আওতায় আনার জন্য চট্টগ্রাম প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান সিকদার।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির ৪৫তম সভা শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে সচিব বলেন, "স্থানীয় কোনো ব্যক্তি যদি রোহিঙ্গাকে আশ্রয় দেন তাহলে তাকে আইনের আওতায় আনার জন্য আমরা চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে নির্দেশ দিয়েছি। একইভাবে কেউ যদি রোহিঙ্গাদের কোনো সুযোগ-সুবিধা দেন অথবা সহায়তা করেন তাহলে তাকেও আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।"
আব্দুস সোবহান সিকদার আরও জানান, এর আগে অনেক রোহিঙ্গা বাংলাদেশের পাসপোর্ট নিয়েছে। এখন সেটা যাতে না নিতে পারে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনও বৈঠক শেষে জানান, চোরাচালান রুখতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ বন্ধ এবং চোরাকারবারীর মূল হোতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি সাংবাদিকদের বলেন, "আমরা চোরাচালান সম্পূর্ণ বন্ধ করার চেষ্টা করছি। বাংলাদেশ থেকে কিছু কিছু পণ্য চোরাচালান হয়ে বাইরে যাচ্ছে। আবার বাইরে থেকে একইপথে সার ও মাদকসহ বিভিন্ন জিনিস দেশে আসছে।
বৈঠক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বৈঠকে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং চোরাচালান বন্ধে কী করতে হবে সে ব্যাপারে আমরা আলোচনা করেছি। মিয়ানমার থেকে রোহিঙ্গারা বিভিন্ন জিনিস নিয়ে আসে।"
চোরাচালান বন্ধে অবৈধ পণ্যবাহকদের আটকের পাশাপাশি এর সঙ্গে জড়িতদের মূলে পৌঁছাতে হবে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।
"শুধু ক্যারিয়ারদের (বাহক) জেলে ঢুকিয়ে চোরাচালান বন্ধ করা সম্ভব নয়। আমাদের এর মূলে পৌঁছাতে হবে। চোরাচালানের গডফাদারদের খুঁজে বের করতে হবে এবং তাদের আইনের আওতায় আনতে হবে" বলেন সাহারা।
রোহিঙ্গারা অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত কিনা এবং এ ব্যাপারে স
