কামাল হোসেন তালুকদার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষের পর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) রোববার চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধি কামাল হোসেন তালুকদার জানান, বহির্বিভাগে রোগী দেখা বন্ধ, জরুরি বিভাগও প্রায় অচল। সংঘর্ষের সময় আহত ও লাঞ্ছিত শিক্ষার্থীরা মিছিল করছে। স্থানীয় সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন দুপুরে কলেজে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। কলেজের একাডেমিক কাউন্সিলের সভা চলছে।
শনিবারের সংঘর্ষের পর রোববার বেলা ১১টার দিকে একদল ছাত্র বহির্বিভাগে এসে চিকিৎসকদের তাদের কক্ষ থেকে বের করে দেয়।
বহির্বিভাগে ওই সময় কয়েকশ রোগী ছিল। তাদেরই একজন বিক্রমপুরের ষোলঘর থেকে আসা আমির হোসেন। বুকের ব্যথা নিয়ে তিনি কাতরাচ্ছিলেন।
শনিবারের সংঘর্ষের সময় শিক্ষানবীশ (ইন্টার্নি) চিকিৎসক ও শিক্ষার্থী লাঞ্ছনার বিচার দাবিতে ইন্টার্নি চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিয়েছে।
শিক্ষানবীশ (ইন্টার্নি) চিকিৎসক পরিষদের সভাপতি সৈয়দ আশরাফুল ইসলাম রাজিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই হামলার বিচার না হলে আমরা ইনেডোর-আউটডোর কোথাও কাজে যোগ দেব না।"
জরুরি বিভাগে মুমূর্ষু রোগী ছাড়া কাউকে চিকিৎসা দেওয়া হচ্ছে না।
ওই বিভাগের চিকিৎসক মাহবুবুর রহমান বলেন, তাকে মুমূর্ষু রোগী ছাড়া কারও চিকিৎসা দিতে মানা করে দেওয়া হয়েছে।
কারা মানা করেছে
bdnews24