চাঁদপুর, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ভাণ্ডারী মহল এলাকা থেকে শনিবার রাতে নয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।
ফরিদগঞ্জ থানার ওসি রঞ্জিত কুমার পালিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৯টার দিকে টহল পুলিশের একটি দল স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় নয় রাউন্ড গুলি উদ্ধার করে।
এর মধ্যে রয়েছে আট রাউন্ড রাইফেলের এবং এক রাউন্ড বন্দুকের গুলি। এ সময় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৫ ঘ.
bdnews24