২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও'র সঙ্গে চীনা প্রতিনিধি দলের সাক্ষাৎ

চীনের পিএলএ ন্যাশনাল ডিফেন্স ইউনির্ভাসিটির ৩১ সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) মেজর জেনারেল আবদুল ওয়াদুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2009, 04:47 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনের পিএলএ ন্যাশনাল ডিফেন্স ইউনির্ভাসিটির ৩১ সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) মেজর জেনারেল আবদুল ওয়াদুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে প্রতিনিধি দলটি পেশাগত বিষয়ে মতবিনিময় করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন পিএলএ ন্যাশনাল ডিফেন্স ইউনির্ভাসিটির ভাইস প্রেসিডেন্ট লেফটেনেন্ট জেনারেল ওয়াং চ্যও শিয়ান। পরে প্রতিনিধি দলটি ঢাকা সেনানিবাসের বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা পরিদর্শন করেন। সফররত এ দলটি গত ২২ অক্টোবর পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএআর/এসএইচ/০০৩৫ ঘ.