ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জীবনযাত্রায় পরিবর্তন এনে পরিবেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান। (বিস্তারিত আসছে)
সভ্যতা টিকিয়ে রাখতে পরিবেশের উন্নয়ন অপরিহার্য উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ''এজন্য আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে, যাতে আমাদের পরিবেশ যে কোনো ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
"ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী উপহার দিতে আমাদের সবাইকে একযোগে কাজ করে যেতে হবে।"
হোটেল সোনারগাঁওয়ে 'অ্যা নিউ লিজ অব লাইফ ফর অ্যাজমা পেশেন্টস' শীর্ষক এ সেমিনার উদ্বোধন করেন রাষ্ট্রপতি।
ঔষধ শিল্পে 'সিএফসি ফ্রি ইনহেলার' উদ্ভাবন ও ব্যবহারে ইউএনইপি, ইউএনডিপি, বাংলাদেশ লাং ফাউন্ডেশন ও পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড অ্যাজমা রোগ নিরাময়ে ঔষধ তৈরি ও এ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করে।
অনুষ্ঠানে অ্যাজমা প্রতিকার বিষয়ক একটি কারিগরি অধিবেশনও ছিলো।
পরিবেশের উন্নয়নে বিশ্ব স
bdnews24