২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বিথার হত্যা মামলায় বুরুজ পাঁচদিনের রিমান্ডে

যুবলীগের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও খুলনা সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহীদ ইকবাল বিথার হত্যা মামলায় মেজবাহুল হোসেন বুরুজকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচদিনের জন্য হেফাজতে (রিমান্ড) নিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2009, 11:15 AM

Updated : 26 Aug 2022, 12:15 PM

খুলনা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুবলীগের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও খুলনা সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহীদ ইকবাল বিথার হত্যা মামলায় মেজবাহুল হোসেন বুরুজকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচদিনের জন্য হেফাজতে (রিমান্ড) নিয়েছে পুলিশ। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় বুরুজকে খুলনা মুখ্য মহানগর হাকিম মো. খালেকুজ্জামানের আদালতে হাজির করে ১০ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা খুলনা মহানগর পুলিশের (কেএসপি) গোয়েন্দা শাখার পরিদর্শক মোহাম্মদ মামুন খান। শুনানি শেষে আদালত পাঁচদিন হেফাজতে রাখার অনুমতি দেয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন গোয়েন্দা শাখার সহকারী কমিশনার মো. আবু সাইম। যুবলীগের কেন্দ্রীয় সদস্য ও ঠিকাদার বুরুজকে বুধবার সন্ধ্যায় ঢাকার রমনা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টায় তাকে খুলনা আনা হয় বলে আবু সাইম জানান। তিনি জানান, বিথার হত্যার পর থেকেই বুরুজ আত