ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যারা বঙ্গবন্ধু হত্যার বিচার ও যুদ্ধাপরাধীদের বিচার চায় না তারাই দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
তিনি বলেছেন, "তাপসের ওপর বোমা হামলা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিরই অংশ। এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। বঙ্গবন্ধুর খুনিদের রক্ষায় একটি অদৃশ্য শক্তির ধারাবাহিক চক্রান্ত এটা।"
গত বুধবার রাতে মতিঝিলে সাংসদ ফজলে নূর তাপসকে লক্ষ করে বোমা হামলা হয়। তিনি বেঁচে গেলেও আহত হন ১৩ জন।
শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমুখী সমবায় সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী।
তিনি তার বক্তব্যে আরও বলেন, "যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার চায় না, যুদ্ধাপরাধীদের বিচার চায় না; তারাই দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে।"
সুপ্রিম কোর্টে বঙ্গবন্ধু মামলার আপিল শুনানি চলছে। বঙ্গবন্ধু পরিবারের সদস্য তাপস এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের অন্যতম।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পাশাপাশি তাপসের বাবা শেখ ফজলুল হক মনি এবং মা আরজু মনিকেও হত্যা করা হয়। মনি শেখ মুজিবুর রহমানের ভাগ্নে।
শফিক বলেন, "বঙ্গবন্ধু হত্যার বিচার কাজ চলছে। ইতিহাসের এই জঘন্যতম হত্যাকাণ্ডের বিচার করে জাতি কলঙ্কমুক্ত হবে। এই প্রত্যাশা সবার।
"কিন্তু চক্রান্ত থেমে নেই। যারা আইন করে হত্যাকারীদের বিচারে বাধা সৃষ্টি করেছিল, স্বঘোষিত খুনিদের চাকরি দিয়েছিল, সেই বিএনপি এখনও খুনিদের রক্ষা করার চেষ্টা করছে।"
"কোনও অশুভ শক্তি এই বিচার বন্ধ করতে পারবে না", বলেন তিনি।
যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে আইনমন্ত্রী বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই হবে। এ নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাংবাদিক নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখতে সাংবাদিকদেরই তদন্ত করার পরামর্শ দেন।
তিনি বলেন, "সাংবাদিকরা সমাজে নানা ঝুঁকির মধ্যে কাজ করে। সাংবাদিক নির্যাতনের বিভিন্ন ঘটনা সম্পর্কে তদন্ত করার জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটির আলাদা একটা কমিটি থাকা প্রয়োজন। যারা ঘটনার পেছনে কোনও ঘটনা আছে কি না তা খুঁজে বের করবে।"
রিপোর্টার্স ইউনিটির জন্য একটি স্থায়ী জমি বরাদ্দের আশ্বাস দিয়ে তিনি বলেন, "এ সংক্রান্ত ফাইলটি খুঁজে বের করে পদক্ষেপ নেওয়া হবে।"
প্রধানমন্ত্রী বলার পরও ফাইল আটকে থাকে জানিয়ে নানক বলেন, "আমলাতান্ত্রিক জটিলতা আমাদেরকে ঘিরে ফেলেছে।"
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ বলেন, "স
bdnews24