ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন'র এক যুগ পূর্ণ হচ্ছে শনিবার। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করতে যাচ্ছে সংগঠনটি।
সংগঠনটির উল্লেখযোগ্য অর্জনকে স্মরণীয় করে রাখতে এবং মানুষের মধ্যে সাংগঠনিক চেতনা ছড়িয়ে দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ তথ্য জানান। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মশিউর রহমান রিপন।
উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি জাহিদ হাসনাইন, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দেবনাথ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. ফয়সাল ইসলাম, অনুষ্ঠানের যুগ্ম আহ্বায়ক নাশীদ মাহমুদ প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার সকালে টিএসসি চত্বর থেকে শোভাযাত্রা ও প্রদর্শনী উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হবে এক যুগ পূর্তি অনুষ্ঠান। এর উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
এছাড়া সকাল ১১টায় শহীদুল্লাহ হলের মুক্তমঞ্চে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হবে। দুপুরে টিএসসিতে অনুষ্ঠিত হবে প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা।
বেলা আড়াইটায় টিএসসি মিলনায়তনে আলোচনা সভা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
১৯৯৭ সালের ২৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে স্বেচ্ছায় রক্তদাতাদের প্রতিষ্ঠান 'বাঁধন' প্রতিষ্ঠিত হয়। বর্তমানে দেশের ১০টি বিশ্ববিদ্যালয় ও ১৯ টি
bdnews24