২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশি বাধায় হিযবুত তাহরীরের সংবাদ সম্মেলন পণ্ড

নিষিদ্ধ ঘোষণার পরদিন শুক্রবারই হিযবুত তাহরীরের একটি সংবাদ সম্মেলন পণ্ড করে দিয়েছে পুলিশ। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2009, 06:18 AM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিযবুত তাহরীরের সংবাদ সম্মেলন শুক্রবার পুলিশি বাধায় পণ্ড হয়েছে। তবে সংগঠনটির কাউকে গ্রেপ্তার করা হয়নি। ধর্মভিত্তিক এ সংগঠনটি এক দিন আগেই নিষিদ্ধ করে সরকার। নিষিদ্ধ ঘোষণার পর হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়ক মহিউদ্দীন আহমেদ সকাল ১১টায় তেজগাঁওয়ে আইবিএ হোস্টেলে তার বাসায় সংবাদ সম্মেলন ডাকেন। সম্মেলন শুরু হওয়ার আগ থেকেই হোস্টেলের আশপাশে পুলিশ অবস্থান নেয়। সম্মেলন শুরু হওয়ার আগ মুহূর্তে পুলিশ এসে জানায়, নিষিদ্ধ হওয়ার কারণে সংগঠনটি কোনও প্রচার কিংবা কর্মকাণ্ড চালাতে পারবে না। মহিউদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) সহযোগী অধ্যাপক। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। বাংলাদেশে এদের যে কোনও ধরনের প্রচার বা কর্মকাণ্ড চালানো অবৈধ। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা এতে বাধা দিয়েছি।" মহিউদ্দীনসহ হিযবুত তাহরীরের কোনও সদস্যকে গ্রেপ্তার করা হচ্ছে কিনা- প্রশ্ন করা হলে পুলিশের তেজগাঁও অঞ্চলের উপপুলিশ কমিশনার চৌধুরী মঞ্জুরুল কবীর সাংবাদিকদের বলেন, "তারা (হিযবুত তাহরীর) কোনও তৎপরতা চালাতে পারেনি। সংগঠনটি নিষিদ্ধ। তাই কেউ এর পক্ষে তৎপরতা চালালে পুলিশ ব্যবস্থা নেবে।" মহিউদ্দীনের বাসায় পুলিশের অবস্থান রয়েছে। বাসায় কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সংবাদ সম্মেলন পণ্ড হওয়ার পর শুক্রবারই মহিউদ্দীনকে প্রধান সমম্বয়কারী উল্লেখ করে সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা বাংলাদেশের বিরুদ্ধে মার্কিন-ভারত-ব্রিটিশদের ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে। নিষিদ্ধ ঘোষণা করে ইসলামবিরোধী শাসকগোষ্ঠী পৃথিবীর কোনও দেশে হিযবুত তাহরীরকে দমাতে পারেনি দাবি করে এতে আরও বলা হয়, "হিযবুত তাহরীর মুসলিম উম্মাহকে সঙ্গে নিয়ে তার আন্দোলন অব্যাহত রাখবে।" বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হিযবুত তাহরীর নিয়ে চূড়ান্ত গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পরই সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়েছে।" জঙ্গি তৎপরতা চালানোয় এর আগে দেশে চারটি ইসলামী সংগঠন দেশে নিষিদ্ধ ছিল। এগুলো হলো