ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংসদ ফজলে নূর তাপসকে লক্ষ্য করেই বুধবারের বোমা হামলা হয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ।
এ ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, নিক্ষিপ্ত বিস্ফোরকটি ছিল হাতে তৈরি শক্তিশালী বোমা।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল জোনের অতিরিক্ত উপকমিশনার মইনুল হক বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বোমাটি দূর থেকে ছুড়ে মারা হয়েছে। ঘটনার সময় সংসদ সদস্য ফজলে নূর তাপস ছাড়া উল্লেখ করার মতো আর কেউ সেখানে ছিলেন না।
"ফলে ধরে নেওয়া যায়, হামলাকারীদের টার্গেট ছিলেন তাপস। তবে ছুড়ে মারার কারণে টার্গেট মিস হয়েছে।"
বুধবার রাতে মতিঝিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাইপো ফজলে নূর তাপসের ওপর বোমা হামলা হয়। তিনি বেঁচে গেলেও এতে আহত হন ১৩ জন।
পুলিশ বৃহস্পতিবার রাতে এ ব্যাপারে তাপসের মামলার সূত্রে বঙ্গবন্ধু হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত পলাতক আসামী লে. কর্নেল ডালিমের ভাই ও ফ্রিডম পার্টির এক কর্মীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ কর্মকর্তা মইনুল বলেন, "ঘটনাটি সরকারের বিভিন্ন সংস্থা তদন্ত করছে। পুলিশও বিষয়টি দেখছে। এ পর্যন্ত অন্তত ৮ থেকে ১০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদের মধ্যে প্রত্যক্ষদর্শী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ড রয়েছে।"
পুলিশ ঘটনাস্থলের পাশের দুটি ব্যাংকের পাঁচজন পাহারাদারকে জিজ্ঞাসাবাদ করছে।
তারা হলেন
bdnews24