২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাপসের মামলায় ডালিমের ভাই গ্রেপ্তার

সাংসদ ফজলে নূর তাপসের ওপর বোমা হামলার মামলায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাজাপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শরিফুল হক ডালিমের ভাই কামরুল হক স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে। মতিঝিল থানা পুলিশ বৃহস্পতিবার রাতে স্বপনকে গুলশান থেকে আটক করে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2009, 05:56 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংসদ ফজলে নূর তাপসের ওপর বোমা হামলার মামলায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাজাপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শরিফুল হক ডালিমের ভাই কামরুল হক স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে। মতিঝিল থানা পুলিশ বৃহস্পতিবার রাতে স্বপনকে গুলশান থেকে আটক করে। আগের রাতে তাপসের ওপর হামলার জন্য বঙ্গবন্ধুর খুনীদের আত্মীয়-স্বজন ও তাদের সহযোগীদের অভিযুক্ত করে বৃহস্পতিবার মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন তাপস। মতিঝিল থানার ওসি আরজু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাংসদ তাপসের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় আবদুর রহিম নামে ফ্রিডম পার্টির এক কর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে। বঙ্গবন্ধু হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান ফ্রিডম পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা। সুপ্রিম কোর্টে বঙ্গবন্ধু মামলার আপিল শুনানি চলছে। বঙ্গবন্ধু পরিবারের সদস্য তাপস এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের অন্যতম। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পাশাপাশি তাপসের বাবা শেখ ফজলুল হক মনি এবং মা আরজু মনিকেও হত্যা করা হয়। মনি শেখ মুজিবুর রহমানের ভাগ্নে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএইচ/এলএইচ/এসকে/২৩৫০ঘ.