চট্টগ্রাম, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--নগরীতে বিভিন্ন সময়ে আটক প্রায় ৫০ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে র্যাব।
বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইব্রাহিম মিয়ার উপস্থিতিতে পতেঙ্গা র্যাব সদর দপ্তরের সামনে বুলডোজার দিয়ে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
র্যাব-৭ চট্টগ্রামের স্টাফ অফিসার এএসপি সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৮ সালের ১৮ নভেম্বর থেকে গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পরিত্যক্ত অবস্থায় উদ্ধার মাদকদ্রব্যগুলোর একটি অংশ ধ্বংস করা হয়েছে। বাকীগুলো র্যাব সদর দপ্তরে পাঠিয়ে দেওয়া হবে।
তিনি জানান,ধ্বংস করা মাদকের মূল্য প্রায় ৫০ লাখ টাকা ।
ধ্বংস করা মাদকগুলোর মধ্যে ১৭৮০ বোতল ফেনসিডিল, সাড়ে ১২ কেজি গাঁজা, ৪০৩০ বোতল বিদেশি মদ, ১৯০০ বোতল বিয়ার, ১৩৩ বোতল বাংলা মদ ও ৩৯৬ পিস ইয়াবা ট্যাবলেট ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এসএইচ/২৩০৫ ঘ.
bdnews24