ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিনটি মামলায় বিএনপির সহ-সভাপতি ও সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদার সাজা ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. রইসউদ্দিনের বেঞ্চ নাজমুল হুদার আপিল আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয়।
ব্যারিস্টার নাজমুল হুদা নিজেই তার আবেদনের ওপর শুনানি করেন। সরকার পক্ষে এ আবেদনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারোয়ার কাজল।
জাহিদ সারোয়ার কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্ট তিনটি মামলায় নাজমুল হুদার সাজা ছয় মাসের জন্য স্থগিত করেছে।"
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় নাজমুল হুদার বিরুদ্ধে একটি দুর্নীতি মামলা, একটি চাঁদাবাজি মামলা ও একটি ঘুষের মামলা দায়ের করা হয়।
ওই তিন মামলায় নিু আদালত তাকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/এটি/এএনএস/এইচএ/২২৪৫ ঘ.
bdnews24