চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনার ২০ ঘণ্টা পর বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনঃস্থাপন হয়েছে।
একটি ট্রেনের ১০টি বগি লাইনচ্যুত হওয়ায় মঙ্গলবার বিকাল থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন মাস্টার মোহাম্মদ মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাইনচ্যুত বগিগুলো লাইন থেকে সরিয়ে নেওয়ার পর দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রহনপুর থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনটি মঙ্গলবার বিকাল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ সদরের বড় পুকুর এলাকায় লাইনচ্যুত হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৫০ ঘ.
bdnews24