২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন চেয়ে হাইকোর্টে সাকা চৌধুরী

বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ করার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ওই মামলায় জামিন চেয়ে বুধবার হাইকোর্টে গেছেন বিএনপি সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2009, 07:49 AM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ করার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ওই মামলায় জামিন চেয়ে বুধবার হাইকোর্টে গেছেন বিএনপি সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী। তিনি দুপুরে বিচারপতি এএফএম আব্দুর রহমান ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের বেঞ্চে জামিনের আবেদন করেন। বুধবারই এর ওপর শুনানি হতে পারে বলে সাকার আইনজীবী মনজুরুর হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। গত ১৮ অক্টোবর ঠাকুরগাঁওয়ের একটি আদালত সাকা চৌধুরীকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে। একই ধরনের অপর একটি মামলায় টাঙ্গাইলের একটি আদালত পরোয়ারা জারি করলে গত ১৭ সেপ্টেম্বর তিনি হাইকোর্ট থেকে জামিন নেন। গত ১৩ আগস্ট রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সালাউদ্দিন কাদের। পরদিন তাকে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদপত্রে খবর প্রকাশ হয়, "১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ড অপরিহার্য ছিল।" এরপর তার বিরুদ্ধে ঠাকুরগাঁও, পঞ্চগড়, টাঙ্গাইল, মাগুরা, খুলনা ও নড়াইলে মানহানির ছয়টি মামলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমআই/১৩৩৫ ঘ.