নারায়ণগঞ্জ, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদরের ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকায় মঙ্গলবার দুপুরে এক তালিকাভুক্ত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত জালাল (৩৫) ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় এলাকার বেলায়েত হোসেনের ছেলে।
তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ছিনতাইসহ ১০টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার জানান, গোপন সংবাদ পেয়ে জালালকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৫ ঘ.
bdnews24