ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুইডেনের রাজধানী স্টকহোমের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাতার এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে মঙ্গলবার রাত পৌনে দশটায় শেখ হাসিনা ঢাকা ছাড়েন।
জিয়া আন্তর্জাতিক বিমানন্দরে শেখ হাসিনাকে বিদায় জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রী দীপু মনিসহ মন্ত্রিসভার সদস্য, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, তিন বাহিনীর প্রধান এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা ।
'ইউরোপিয়ান ডেভেলপমেন্ট ডেজ-২০০৯' এ যোগ দিতে প্রধানমন্ত্রী স্টকহোম যাচ্ছেন। ইউরোপীয় ইউনিয়ন এবং ইইউ প্রেসিডেন্সি যৌথভাবে ২২ থেকে ২৪ অক্টোবর এই অনুষ্ঠানের আয়োজন করছে।
স্ইুডেন থেকে দেশে ফেরার পথে শেখ হাসিনা কাতার যাবেন।
প্রধানমন্ত্রী স্টকহোম থেকে ২৬ অক্টোবর কাতারের রাজধানী দোহা পৌঁছাবেন। সেদিনই কাতারের আমিরের সঙ্গে বৈঠক করবেন তিনি। পরের দিন দেশে ফিরবেন শেখ হাসিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২২৩৬ ঘ.
bdnews24