২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএইচপি গ্র"পের ছিনতাই হওয়া দস্তা ঢাকায় উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ছিনতাই হওয়া পিএইচপি গ্র"পের সাত টন দস্তা মঙ্গলবার ঢাকা থেকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2009, 02:28 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ছিনতাই হওয়া পিএইচপি গ্র"পের সাত টন দস্তা মঙ্গলবার ঢাকা থেকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মাহাবুব আলম জানান, রাজধানীর চানখারপুল এলাকার নিমতলী মোড়ের একটি বাড়ির নিচতলা থেকে দস্তাগুলো উদ্ধার করা হয়। চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, গত ১৬ অক্টোবর সীতাকুণ্ড থেকে ট্রাকটি ছিনতাই হয়। ১৭ অক্টোবর সীতাকুণ্ড থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি ও রাউজান থেকে চালকের লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ট্রাক চালকের যোগসাজশে ছিনতাইয়ের পর ভাগাভাগির দ্বন্দ্বে চালক লিটন খুন হন। এ ব্যাপারে ছিনতাইয়ে পরপরই চালককে আসামি করে একটি মামলা করা হয়। অভিযানে অংশ নেওয়া গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. শফিক জানান, ৭৮৪টি খণ্ডে মোট ৭ হাজার ৩শ' ১৯ কেজি দস্তা ছিল। পিএইচপি গ্র"পের সিনিয়র ম্যানেজার (এ্যাকাউন্টস) মো. মহসিন জানান, চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা দস্তাগুলো পিএইচপির বড় কুমিরা কারখানায় (সীতাকুণ্ড থানাধীন) নিয়ে যাওয়া হচ্ছিল। পথেই সেগুলো ছিনতাই হয়ে যায়। এই দস্তা টিনের ওপর প্রলেপ দেওয়ার কাজে ব্যবহার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/এইচএ/২০২৬ ঘ.