২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুত শ্রম আইন প্রণয়নের তাগিদ দিল ইউএসটিআর

দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোর শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে দ্রুত শ্রম আইন প্রণয়নের জন্য তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2009, 02:10 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

সাভার, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোর শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে দ্রুত শ্রম আইন প্রণয়নের জন্য তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিরা। মঙ্গলবার সকালে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) পরিদর্শনকালে এই তাগিদ দেন ইউনাইটেড স্টে ট্রেড রিপ্রেজেন্টেনিভ ফর সাইথ এশিয়ার (ইউএসটিআর) প্রতিনিধিরা। ইউএসটিআর'র বাণিজ্য সহকারী মাইকেল জে ডিলেনি'র নেতৃত্বে চার সদস্যের দলটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের দুটি শিল্প কারখানা পরিদর্শন করেন। এর আগে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের সভা কক্ষে আলোচনা সভা হয়। সভায় ইউএসটিআর প্রতিনিধি দলের কাছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোতে শ্রমিক বান্ধব আইন ও অবকাঠামোগত সুবিধাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ খান। জামিল আহমেদ বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা দেওয়ার অনুরোধ করলে প্রতিনিধি দলটি জানায় এ বিষয়টি বিশ্ব বাণিজ্য সংস্থার ওপর নির্ভর করছে। প্রতিনিধি দলটি জানতে চায়, বেপজায় বিনিয়োগ বাড়াতে বিদ্যমান বিদ্যুৎ, গ্যাস সংকটের ব্যাপারে সরকার কতটুকু সজাগ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ডিইপিজেড'র ব্যবস্থাপক আশরাফুল কবির। পরে প্রতিনিধি দলটি ডিইপিজেড'র নতুন জোনের প্যাক্সার বিডি লিমিটেড ও শান্তা ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর কারখানা পরিদর্শন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৮ ঘ.