২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ৫০০ মণ ইলিশ আটক

ভোলায় একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ৫০০ মণ ইলিশ মাছ সোমবার রাতে আটক করেছে উপকূল রক্ষী বাহিনী (কোস্টগার্ড)। প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞার মধ্যেই এ ইলিশ ধরা হয়। মাছগুলো পটুয়াখালী থেকে ঢাকা পাঠানো হচ্ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2009, 09:11 AM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ভোলা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলায় একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ৫০০ মণ ইলিশ মাছ সোমবার রাতে আটক করেছে উপকূল রক্ষী বাহিনী (কোস্টগার্ড)। প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞার মধ্যেই এ ইলিশ ধরা হয়। মাছগুলো পটুয়াখালী থেকে ঢাকা পাঠানো হচ্ছিল। কোস্টগার্ডের দক্ষিণ জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভেদুরিয়া লঞ্চ ঘাটে পটুয়াখালী থেকে ঢাকাগামী এমভি নাজমা খান লঞ্চে তল্লাশি চালিয়ে ৯৫ ঝুড়ি ইলিশ মাছ পাওয়া যায়।" কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট মুশফিকুর রহমান জানান, আটক মাছের পরিমাণ ৫০০ মণ। যার মূল্য ৫০ লাখ টাকা। ইলিশ আটকের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। মা ইলিশকে ডিম পাড়ার সুযোগ করে দিতে ১৫ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত উপকূলীয় এলাকার সাত হাজার কিলোমিটার এলাকায় ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫০০ ঘ.