২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ভূমি কর্মকর্তাকে মারধরের অভিযোগে শেরপুর সদর উপজেলার কামারের চর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. আলতাফ হোসেনকে (৫৮) সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2009, 06:24 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

শেরপুর, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূমি কর্মকর্তাকে মারধরের অভিযোগে শেরপুর সদর উপজেলার কামারের চর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. আলতাফ হোসেনকে (৫৮) সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে পুলিশ। আহত ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) সিদ্দিকুর রহমানকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মো. আনিসুর রহমান জানান, তহশিলদার সিদ্দিকুর রহমান চেয়ারম্যান আলতাফ হোসেনের কাছে বকেয়া ভূমি উন্নয়ন কর আদায়ের নোটিশ পাঠালে তিনি ক্ষিপ্ত হয়ে রোববার বেলা ১১টার দিকে ইউনিয়র ভূমি অফিসে যান। গিয়েই তিনি অফিসের কাগজপত্র তছনছ করেন এবং তহশিলদারকে মারধর ও গলা টিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। শেরপুর সদর থানার ওসি মো. সুব্রত কুমার সাহা জানান, এ ব্যাপারে তহশিলদার নিজে বাদী হয়ে মামলা দায়ের করলে সোমবার সন্ধ্যায় মো. আলতাফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১২ ঘ.