ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার সোমবার সন্ধ্যায় রাজধানীতে শিক্ষাবিদ-সাহিত্যিকদের এক প্রীতি সম্মেলন আয়োজন করে।
সংস্থার শান্তিনগরের কার্যালয়ে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী,অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক মুনতাসীর মামুন, সাবেক সেনা প্রধান হারুন অর রশীদ, সাবেক রাষ্ট্রদূত মহিউদ্দিন আহমেদসহ শিক্ষাবিদ, সাহিত্যিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিএম/এসএম/এসকে/২১১৬ঘ.
bdnews24