২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে মা-ইলিশ ও কারেন্ট জাল আটক

চাঁদপুরের মেঘনায় যাত্রীবাহী দুটি লঞ্চ থেকে মা-ইলিশ ও কারেন্ট জাল আটক করেছে উপকূলরক্ষী বাহিনী- কোস্টগার্ড। রোববার মাঝরাতে চাঁদপুর শহরের মোলহেড এলাকায় মেঘনা মোহনা অতিক্রমকালে দুটি লঞ্চ থেকে ইলিশ ও জাল আটক করা হয়। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2009, 12:19 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

চাঁদপুর, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের মেঘনায় যাত্রীবাহী দুটি লঞ্চ থেকে মা-ইলিশ ও কারেন্ট জাল আটক করেছে উপকূলরক্ষী বাহিনী- কোস্টগার্ড। রোববার মাঝরাতে চাঁদপুর শহরের মোলহেড এলাকায় মেঘনা মোহনা অতিক্রমকালে দুটি লঞ্চ থেকে ইলিশ ও জাল আটক করা হয়। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। ইলিশ প্রজনন মৌসুমে ১৫ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত উপকূলীয় এলাকায় ইলিশ শিকার নিষিদ্ধ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেওয়া কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার ক্যাপ্টেন খাজা মাসুম সোমবার সাংবাদিকদের জানান, রোববার রাত ১২টার দিকে কর্ণফুলী-১ নামের যাত্রীবাহী একটি লঞ্চ ভোলার দৌলতখান থেকে চাঁদপুরে উপর দিয়ে ঢাকা যাচ্ছিল। লঞ্চটি চাঁদপুরের মেঘনা মোহনা অতিক্রমকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। লঞ্চটি থেকে প্রায় দেড় হাজার মেট্রিক টন ডিমওয়ালা ইলিশ আটক করা হয়। ক্যাপ্টেন মাসুম জানান, আটককৃত ইলিশ মাছ মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড কর্মকর্তা জানান, একই স্থানে রাত ১টার দিকে কোস্টগার্ড সদস্যরা টিপু-২ নামের যাত্রীবাহী একটি লঞ্চে অভিযান চালিয়ে ১৪টি বস্তায় থাকা কারেন্ট জাল আটক করে। তিনি জানান, লঞ্চটি ঢাকা থেকে চাঁদপুর হয়ে বরিশাল যাচ্ছিল। এই ১৪টি বস্তার প্রতিটিতে ১৫০টি করে ছোট ছোট কারেন্ট জালের বান্ডিল পাওয়া যায়। চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা অমিয় রঞ্জন দাস জানান, চাঁদপুরের ম্যাজিস্ট্রেট আল আমিনের উপস্থিতিতে আটককৃত মা-ইলিশ ছয় লাখ ৬৬ হাজার টাকা নিলামে বিক্রি করা হয়। পুড়িয়ে ফেলা হয় কারেন্ট জাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৬ ঘ.