ঢাকা, অক্টোবর ১৭(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুপুর গড়িয়ে বিকেল না হতেই অভিভাবকদের হাত ধরে শিশুদের ভিড় জমতে থাকে জাতীয় জাদুঘর প্রাঙ্গণে। অনুষ্ঠান শুরুর আগেই মিলন মেলায় পরিণত হয় জাদুঘরের দ্বিতীয় তলার মিলনায়তনটি।
খানিক বাদেই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অন্য অনুষ্ঠান থেকে এটি একটু ভিন্নই ছিলো। কারণ অংশ নেওয়া শিশুদের সবাই-ই ছিলো অটিস্টিক।
মস্তিস্কের স্বাভাবিক উন্নতি না হওয়ায় যাদের সামাজিক কর্মদক্ষতায় প্রভাব পড়ে তারাই অটিস্টিক।
'শেয়ার উইথ ইনোসেন্স-ফোর' নামের এ মনোজ্ঞ অনুষ্ঠানে লাল শাড়ি পড়ে মীনা নামের ১২ বছরের অটিস্টিক শিশুর নাচ পরিবেশনায় মুগ্ধ হয়ে যায় মিলনায়তনে উপস্থিত সবাই। 'রাঙ্গা বউ মাছ কোটে রে উঠানে বসিয়া' এ গানের সুরে সুরে মীনা যখন নাচতে থাকে তখন বোঝার উপায় থাকে না সে একজন অটিস্টিক শিশু।
আরও অবাক হতে হয় যখন জানা যায়, মীনা নামের এ শিশুটির তিন বছর বয়সে ওপেন হার্ট সার্জারি হয়েছিল। দীর্ঘদিন হাঁটতে অক্ষম এ শিশুটিকে পরবর্তী সময়ে 'এসডব্লিউআইডি বাংলাদেশ' নামের একটি স্কুলে নিয়মিত পরিচর্যা করা হলে তার অবস্থার উন্নতি হয়। এখন সে শুধু হাঁটতে নয়, নাচতেও পারে।
নগরীতে সাতটি স্কুলের এমনই শিশুদের নাচ, গান, ছড়া, কবিতা, আবৃত্তি, ফ্যাশন শো, গল্প বলা এবং নানা ধরনের অভিনয় উপস্থাপনায় প্রায় দুই ঘণ্টা মুখরিত থাকে পুরো অনুষ্ঠান। হ্যানস নামের একটি সংগঠন এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক।
আর তাদের মনোমুগ্ধকর পরিবেশনাই প্রমাণ করে সঠিক পরিচর্যা পেলে প্রতিবন্ধীরাও অন্যদের মতো বেড়ে উঠতে পারে। ডেনমার্কের এক উদ্যোক্তা স
bdnews24