২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বাসের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু

রাজধানীর হাইকোর্ট মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় পুলিশের ট্রফিক বিভাগের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2009, 03:39 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাইকোর্ট মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় পুলিশের ট্রফিক বিভাগের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল আওয়াল (৫০) ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক-দক্ষিণ বিভাগে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে। তিনি ২৯ বছর পুলিশ বিভাগে চাকরি করেছেন। উপ-পুলিশ কমিশনার (ট্রফিক-দক্ষিণ) এ কে এম আওলাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে হাইকোর্ট মোড়ে দায়িত্ব পালনের সময় মিরপুরগামী বাহন পরিবহনের একটি বাস আওয়ালকে ধাক্কা দিলে তিনি মাথায় আঘাত পান। পুলিশ কর্মকর্তা আওলাদ বলেন, "গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।" বাস ও এর চালককে আটক করা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এজে/এইচএ/২১৩৬ ঘ.