২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'স্বার্থ হানির আশঙ্কায় মৌলবাদীরা একমুখী শিক্ষানীতির বিরোধিতা করছে'

একমুখী শিক্ষানীতি চালু হলে মৌলবাদীদের স্বার্থের হানি হবে। তাই তারা এই শিক্ষানীতির বিরোধিতা করছে। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জে এক স্মরণসভায় শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন এই মন্তব্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2009, 02:23 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একমুখী শিক্ষানীতি চালু হলে মৌলবাদীদের স্বার্থের হানি হবে। তাই তারা এই শিক্ষানীতির বিরোধিতা করছে। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জে এক স্মরণসভায় শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন এই মন্তব্য করেন। তিনি বলেন, "দেশের বিভাজিত শিক্ষা ব্যবস্থাকে এক জায়গায় নিয়ে আসার জন্য একমুখী শিক্ষা নীতি চালু করতে যাচ্ছে সরকার। এই শিক্ষানীতি চালু হলে মৌলবাদী গোষ্ঠীর স্বার্থ নষ্ট হয়ে যাবে। তাই তারা একমুখী শিক্ষানীতির বিরুদ্ধে কথা বলছেন।" নারায়ণগঞ্জ শহরের চাষাড়া কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে দলীয়কর্মী মোহাম্মদ হারিছের স্মরণসভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন আরও বলেন, "আমাদের দেশের তেল, গ্যাস, খনিজ সম্পদ নিয়ে আন্দোলন করতে হচ্ছে। আমাদের দেশের সম্পদ আমরা রাখতে পারবো কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।" তিনি বলেন, "দেশের শান্তি ও স্থিতিশীল পরিবেশ নষ্ট করতে মৌলবাদী গোষ্ঠী নানা ষড়যন্ত্র করছে। দেশ এগিয়ে যাচ্ছে বলে সা