২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ও নোয়াখালীতে 'বন্দুকযুদ্ধে' নিহত ২

মানবাধিকারকর্মীদের অব্যাহত সমালোচনার মধ্যেও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহতের সংখ্যা বাড়ছে। ঘটনাগুলো এতদিন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেশি ঘটলেও শুক্রবার নোয়াখালীতে একজন নিহত হয়েছে। একইদিন রাজধানীতে নিহত হয়েছে একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2009, 05:54 AM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবাধিকারকর্মীদের অব্যাহত সমালোচনার মধ্যেও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহতের সংখ্যা বাড়ছে। ঘটনাগুলো এতদিন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেশি ঘটলেও শুক্রবার নোয়াখালীতে একজন নিহত হয়েছে। একইদিন রাজধানীতে নিহত হয়েছে একজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর নোয়াখালী প্রতিনিধি আবু নাছের মঞ্জু জানান, হাতিয়া উপজেলার ক্যারিংচরে কালা বাদশা (৪৫) নামে এক ব্যক্তি 'বন্দুকযুদ্ধে' নিহত হয়। তার বাড়ি হাতিয়ায়। নোয়াখালীর পুলিশ সুপার হারুনূর রশিদ হাজারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৩টার দিকে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' বাদশা নিহত হয়। তিনি বলেন, "বুধবার রাতে চট্টগ্রামের হাটহাজারি এলাকা থেকে বাদশাকে গ্রেপ্তার করা হয়। তাকে সঙ্গে নিয়ে তার সহযোগীদের ধরতে ওই চরে যায় পুলিশ। ওই সময় ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ করে গুলি চালায়। তখন পুলিশও পাল্টা গুলি ছোড়ে।" দুই পক্ষের গোলাগুলির সময় বাদশা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় বলে পুলিশ কর্মকর্তা হারুনূর রশিদ জানান। পুলিশ জানায়, বাদশার বিরুদ্ধে খুন, ধর্ষণসহ বিভিন্ন অভিযোগে নোয়াখালীর বিভিন্ন থানায় পাঁচটি, চট্টগ্রামের সন্দ্বীপ থানায় একটি এবং চট্টগ্রামেন হাটহাজারি থানায় একটি মামলা রয়েছে। ময়না তদন্তের লাশ নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক গোলাম মতুর্জা জানান, রাজধানীর ধোলাইখালে শুক্রবার ভোরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছে। নিহতের নাম জিন্নাহ চৌধুরী ওরফে রাতুল (৩০)। তার বাবার নাম বাবা আমিন চৌধুরী। বাড়ি কাফরুলে। র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৪টার দিকে ধোলাইখাল এলাকায় র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন সন্ত্রাসী মারা গেছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হযেছে। সূত্রাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র‌্যাবের কাছ থেকে খবর পেয়ে ধোলাইখালের সিএন্ডবি পুকুরের পশ্চিম পাড়ের বটগাছের নিচে জিন্নাহর লাশ পাওয়া যায়। প্রথমে তার পরিচয় পাওয়া যায়নি। মিটফোর্ড হাসপাতাল মর্গে আনার পর তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। তিনি জানান, নিহতের শরীরে আটটি গুলির চিহ্ন রয়েছে। এর মধ্যে মাথায় একটি, বুকে দুটি, কানে দুটি, পিঠে একটি, হাতে একটি ও কনুইতে একটি। র‌্যাব জানায়, ঘটনাস্থল থেকে চার রাউন্ড গুলিসহ ইতালিতে তৈরি একটি পিস্তল পাওয়া গেছে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, আইন প্রয়োগকারী সংস্থাগুলো বন্দুকযুদ্ধের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাচ্ছে। তবে সরকার সে অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। মানবাধিকার সংগঠন অধিকার জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে 'বন্দুকযুদ্ধে' গত নয় মাসে ৮০ জনের বেশি নিহত হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চরমপন্থীদের তৎপরতা বেড়ে গেলে সেখানে অভিযান জোরদার করা হয়। শুধু কুষ্টিয়াতেই গত দুই মাসে কথিত বন্দুকযুদ্ধে মারা যায় ২৬ জন। র‌্যাবের এক পরিসংখ্যানে স