২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদাবরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

রাজধানীর আদাবর এলাকায় বৃহস্পতিবার লাকী আক্তার (১৯) নামে এক গৃহবধূকে তার স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। হত্যাকারী সন্দেহে এলাকাবাসীর সহায়তায় নিহতের স্বামী সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2009, 04:26 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আদাবর এলাকায় বৃহস্পতিবার লাকী আক্তার (১৯) নামে এক গৃহবধূকে তার স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। হত্যাকারী সন্দেহে এলাকাবাসীর সহায়তায় নিহতের স্বামী সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আদাবর থানার উপ-পরিদর্শক শামসুজ্জামান জানান, উত্তর আদাবর এলাকার ৫৭/৫ নম্বর বাড়ি থেকে বিকেলে লাকী আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। পারিবারিক কলহের কারণে স্বামী সিরাজুল তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে স্থানীয় অধ্বিাসীরা জানিয়েছেন। লাকীকে হত্যার সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এসে সিরাজুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের আত্মীয় জাকির হোসেন আদাবর থানায় সিরাজুলকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/২২২৩ ঘ.