২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যারা হেরে গেছেন তারাই বলছেন সংসদ নির্বাচন সুষ্ঠু হয়নি: সিইসি

যারা গত জাতীয় সংসদ নির্বাচনে হেরে গেছেন তারাই বলছেন নির্বাচন সুষ্ঠু হয়নি। অথচ গত নির্বাচনে আট কোটি মানুষ ভোট দিয়েছেন তারা কেউই বলছেন না কোন অসুবিধা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2009, 03:21 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

শেরপুর, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যারা গত জাতীয় সংসদ নির্বাচনে হেরে গেছেন তারাই বলছেন নির্বাচন সুষ্ঠু হয়নি। অথচ গত নির্বাচনে আট কোটি মানুষ ভোট দিয়েছেন তারা কেউই বলছেন না কোন অসুবিধা হয়েছে। শেরপুর জেলা নির্বাচন কার্যালয়ের স্থান পরিদর্শনের পর বৃহস্পতিবার রাতে সার্কিট হাউসে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা সাংবাদিকদের এই কথা বলেন। তিনি বলেন, "নির্বাচন সুষ্ঠু হয়নি বলে যে দাবি করা হচ্ছে তা বাস্তব সম্মত নয়।" সিইসি বলেন, "গত সংসদ নির্বাচনের মতো আরও কয়েকটি নির্বাচন হলে নির্বাচনী ব্যবস্থার ভিত মজবুত হবে, সব ধরনের সংশয় কেটে যাবে।" তিনি বলেন, "প্রধান বিরোধী দল আস্থাহীন হয়ে আসন্ন স্থানীয় সরকারের নির্বাচনগুলো নির্বাচন বয়কট করলে ভুল করবে। তত্ত্বাবধায়ক সরকারের সময় চারটি সিটি কর্পোরেশন নির্বাচন বর্জন না করলে ২/১টিতে তারা জিততেও পারতো।" পরে সিইসি জেলা প্রশাসক, পুলিশ সুপারিনটেনডেন্ট, জেলা নির্বাচন কর্মকর্তাসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৬ ঘ.