২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মডেল পিএসসি বাতিলের দাবি জাতীয় কমিটির

সরকারের সঙ্গে বৈঠকে 'মডেল পিএসসি- ২০০৮' বাতিল এবং সাগরের তেল-গ্যাস অনুসন্ধানে ইজারা দিতে নতুন করে দরপত্র আহ্বানের দাবি জানিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। বৃহস্পতিবার তেল-গ্যাস অনুসন্ধান ও রপ্তানির বিষয়ে জ্বালানি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে এ দাবি জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2009, 03:11 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের সঙ্গে বৈঠকে 'মডেল পিএসসি- ২০০৮' বাতিল এবং সাগরের তেল-গ্যাস অনুসন্ধানে ইজারা দিতে নতুন করে দরপত্র আহ্বানের দাবি জানিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। বৃহস্পতিবার তেল-গ্যাস অনুসন্ধান ও রপ্তানির বিষয়ে জ্বালানি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে এ দাবি জানানো হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈঠক শেষে জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। তিনি জানান, কমিটির পক্ষ থেকে সরকারের প্রতিনিধি দলের কাছে 'প্রজাতন্ত্রের খনিজ সামগ্রী রপ্তানি নিষিদ্ধকরণ আইন-২০০৯' নামে একটি নমুনা আইন দেওয়া হয়েছে। এতে আগামী ৫০ বছরের মধ্যে গ্যাস রপ্তানি না করার বিধান করার প্রস্তাব করা হয়েছে। বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয়। এতে জাতীয় কমিটির পক্ষে আহ্বায়ক প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, বিচারপতি গোলাম রব্বানী, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক এম এম আকাশ ও নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন। সরকার পক্ষে ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল এনামুল হক, জ্বালানি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া, সদস্য সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু প্রমুখ। জাতীয় কমিটি অভিযোগ করে আসছে, মডেল পিএসসিতে গ্যাস রপ্তানির সুযোগ রয়েছে। তবে সরকার তাদের এ দাবি প্রত্যাখ্যান করে আসছে। বৈঠকের পর স্থায়ী কমিটির সমস্য মতিন খসরু সাংবাদিকদের বলেন, "আমাদের গ্যাস রপ্তানির কোনও পরিকল্পনা নেই।" গত ২৪ আগস্ট অর্থনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি কনোকো ফিলিপস ও তাল্লে