২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে শিশু অপহরণকালে আটক ১

সাভারের পল্লী বিদ্যুৎ এলাকা থেকে দুই শিশু অপহরণকালে বুধবার দুপুরে একজনকে আটক করেছে র‌্যাব। আটকের পর আলী আকবর (৩৮) নামের ওই ব্যক্তিকে আশুলিয়া থানায় সোর্পদ করা হয়েছে। আলী আকবর সাভারের পলাশবাড়ী এলাকার জয়নাল আবেদিনের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2009, 04:22 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

সাভার, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের পল্লী বিদ্যুৎ এলাকা থেকে দুই শিশু অপহরণকালে বুধবার দুপুরে একজনকে আটক করেছে র‌্যাব। আটকের পর আলী আকবর (৩৮) নামের ওই ব্যক্তিকে আশুলিয়া থানায় সোর্পদ করা হয়েছে। আলী আকবর সাভারের পলাশবাড়ী এলাকার জয়নাল আবেদিনের ছেলে। ওই দুই শিশু পল্লী বিদ্যুৎ এলাকার কাঁঠালবাগান মহল্লায় সূর্য সারথী ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থার 'উপ-আনুষ্ঠানিক শিশু শিক্ষা প্রকল্প'র শিক্ষার্থী। সূর্য সারথী ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মওদুদ রহমান শুভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর আড়াইটার দিকে প্রথম শ্রেণীর শিক্ষার্থী ডেন্ডাবর নতুনপাড়া এলাকার সাহাবুদ্দিনের ছেলে আদর (০৮) এবং নূরুল ইসলামের মেয়ে সাজেদাকে (০৮) জুস কিনে দেওয়ার কথা বলে অপহরণকারীরা স্কুল থেকে নিয়ে যায়। তিনি বলেন, শিশু দু'টিকে পল্লীবিদ্যুৎ এলাকায় দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা টহলরত র‌্যাব সদস্যদের খবর দেয়। এ ঘটনায় মওদুদ রহমান শুভ বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। আশুলিয়া থানার উপ-পরিদর্শক মাহফুজা বেগম জানান, উদ্ধার করা দুই শিশুকে সূর্য সারথী'র কর্মকর্তা মওদুদ রহমান শুভর হেফাজতে দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৫ ঘ.