২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে চারটি মৃত্যু

সিরাজগঞ্জের পৃথক ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বুধবার রায়গঞ্জ উপজেলায় চিকিৎসায় অবহেলায় এক নবজাতকের মৃত্যু এবং কাজীপুরে এক গৃহবধূতে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। একইদিন জেলার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের সংযোগ সড়কের কোনাবাড়ী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবক এবং সদর উপজেলার সতিয়ানতলী গ্রাম থেকে এক মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2009, 03:59 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের পৃথক ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বুধবার রায়গঞ্জ উপজেলায় চিকিৎসায় অবহেলায় এক নবজাতকের মৃত্যু এবং কাজীপুরে এক গৃহবধূতে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। একইদিন জেলার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের সংযোগ সড়কের কোনাবাড়ী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবক এবং সদর উপজেলার সতিয়ানতলী গ্রাম থেকে এক মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের মৃত্যু রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ পওয়া গেছে। নবজাতকের বাবা ফরহাদ হোসেন সাংবাদিকদের কাছে বলেন, তার স্ত্রী রুখছানা খাতুন (২০) প্রসব বেদনা নিয়ে বুধবার ভোররাতে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি হন। কিন্তু, দীর্ঘ সময় কষ্ট পেলেও কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা এস এম আকতারুজ্জামান এবং আরএমও সচিন্দ্রনাথ বসাকসহ জ্যেষ্ঠ কোনো নার্স তাকে দেখতে আসেননি। এভাবে ৪-৫ ঘণ্টা কাটানোর পর জন্মের আগেই তার সন্তারের মৃত্যু হয়েছে। এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ডা. আকতারুজ্জামান ও সচিন্দ্রনাথ বসাক। আকতারুজ্জামান সাংবাদিকদের বলেন, "হাসপাতালে প্রয়োজনীয় পরিবেশ ও অপারেশন থিয়েটার এবং এনেসথেসিয়ার ব্যবস্থা না থাকায় আমরা ওই রোগীকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যেতে কলেছিলাম। কিন্তু তারা তা কনেনি।" এ ব্যাপারে সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি শুনেছি। সুস্পষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।" যুবকের লাশ উদ্ধার বুধবার সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের সংযোগ সড়কের কোনাবাড়ী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। বঙ্গবন্ধু সেতু (পশ্চিম) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিজয় কৃষ্ণ কর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কে বা কারা ছুরিকাঘাতে হত্যা করে হত্যার পর হাইওয়ের পাশে লাশ ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।" গৃহবধূ হত্যা কাজিপুরের পাটাগ্রামে সাফিয়া খাতুন (২৩) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পারিবারিক কলহের জের ধরে স্বামী আবুস সামাদ তার স্ত্রী সাফিয়াকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। সামাদ পলাতক রয়েছেন।" বুধবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে। শিক্ষকের লাশ উদ্ধার সদর উপজেলার সতিয়ানতলী গ্রাম থেকে সকালে মকছেদ আলী (৩২) নামের এক মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মকছেদ আলী ওই গ্রামের গোলজার হোসেনের ছেলে। সদর থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মকছেদ মঙ্গলবার বিকেলে নিখোঁজ হন। বুধবার সকালে বাড়ির কাছে একটি গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। মকছেদ আত্মহত্যা করেছে বলে পুলিশ ধারণা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/ডিডি/২১৪০ ঘ.