২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ও ফেনী থেকে ৩ মোটর সাইকেল চোর গ্রেপ্তার

চট্টগ্রাম ও ফেনীর বিভিন্ন এলাকা থেকে তিন মোটর সাইকেল চোরকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাদের কাছ থেকে বিভিন্ন সময় চুরি করা পাঁচটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2009, 03:01 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ও ফেনীর বিভিন্ন এলাকা থেকে তিন মোটর সাইকেল চোরকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাদের কাছ থেকে বিভিন্ন সময় চুরি করা পাঁচটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। এরা হচ্ছে- মোহাম্মদ রিপন (২২), রায়হান পারভেজ পাপ্পু (২১) ও নুরুল আলম (২৩)। পাপ্পু ফেনী সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী এবং আলম লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়ে ফেল করেছে। আর রিপন পেশায় টেম্পু চালক। মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ওয়াহেদুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর বাকলিয়া থানাধীন কালা মিয়া বাজার থেকে মঙ্গলবার ভোর রাতে রিপনকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে মঙ্গলবার ফেনী সদর উপজেলার দক্ষিণ চাড়িপুর থেকে পাপ্পু ও আলমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী লক্ষ্মীপুর থেকে পাঁচটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয় বলেও জানান তিনি। পাপ্পু জানিয়েছে, ফেনীর সিদ্দিক নামে এক মিস্ত্রীর মারফত তারা চুরি করা মোটর সাইকেল কম দামে কিনে বিভিন্ন স্থানে বিক্রি করতো। এ ঘটনায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এইচএ/২১০০ ঘ.