২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় ডুবে যাওয়া শিক্ষকের লাশ উদ্ধার

চাঁদপুরে মেঘনা নদীতে ডুবে যাওয়া এক স্কুল শিক্ষকের লাশ বুধবার সকালে উদ্ধার করা হয়েছে। নিহত সহিদ উল্যা (৫০) মতলব (উত্তর) উপজেলার ছেংগারচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি সোমবার একটি ট্রলার থেকে নদীতে পড়ে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2009, 06:42 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

চাঁদপুর, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে মেঘনা নদীতে ডুবে যাওয়া এক স্কুল শিক্ষকের লাশ বুধবার সকালে উদ্ধার করা হয়েছে। নিহত সহিদ উল্যা (৫০) মতলব (উত্তর) উপজেলার ছেংগারচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি সোমবার একটি ট্রলার থেকে নদীতে পড়ে যান। ছেংগারচরের ষাটনল গণকবর এলাকা সংলগ্ন মেঘনা নদী থেকে সকাল সাড়ে ৮টার দিকে লাশ উদ্ধার করা হয় বলে মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা যাওয়ার জন্য সোমবার দুপুরে ছেংগারচর লঞ্চঘাটে যান সহিদ। কিন্তু লঞ্চ ঘাট ছেড়ে যাওয়ায় তিনি ট্রলারে করে লঞ্চে উঠার চেষ্টা চালান। মাঝনদীতে ট্রলার থেকে নদীতে পড়ে যান শহীদ।" সকালে নদীতে লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন তা উদ্ধার করে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১২৩০ ঘ.