২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলায় সিলেট পিডিবি'র প্রকৌশলী কারাগারে

দুর্নীতি মামলায় সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলীসহ দু'জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার সিলেটের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক গোলাম হোসেন এ আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2009, 02:11 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

সিলেট, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি মামলায় সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলীসহ দু'জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার সিলেটের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক গোলাম হোসেন এ আদেশ দেন। এরা হলেন- নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন ভূঁইয়া এবং ভাণ্ডার রক্ষক আব্দুল মান্নান চৌধুরী। মামলার অপর আসামি পিডিবি'র উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদকে জামিন দেওয়া হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের উপ-পরিচালক আর কে মজুমদার বাদী হয়ে ২০০৯ সালের ১০ ফেব্র"য়ারি এই তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলার নথি থেকে জানা যায়, দক্ষিণ সুরমার কামাল বাজারে ৫শ' কেভিএ ট্রান্সফরমার স্থাপনে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। ওই মামলায় তিনজন হাজিরা দিতে গেলে দু'জনকে বিচারক কারাগারে পাঠানোর এবং একজনকে জামিনের আদেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০১৩ ঘ.