২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে পাবনা মানসিক হাসপাতালে কর্মসূচি নেই

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে পাবনা মানসিক হাসপাতালে কোনো কর্মসূচি পালিত হয়নি। জাতিসংঘ সনদ অনুযায়ী বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করে আসছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2009, 04:55 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

পাবনা, অক্টৈাবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে পাবনা মানসিক হাসপাতালে কোনো কর্মসূচি পালিত হয়নি। জাতিসংঘ সনদ অনুযায়ী বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করে আসছে। এ ব্যাপারে পাবনা মানসিক হাসপাতালের চিকিৎসক ডা. রামকৃষ্ণ ভৌমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিচালক সাহেব একাধারে পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মানসিক হাসপাতালের পরিচালক। অনেক বিষয়ে তাকে ব্যস্ত থাকতে হয়। তাই মানসিক স্বাস্থ্য দিবসে কোনো কর্মসূচি রাখা যায়নি।" তা ছাড়া কেন্দ্র থেকে কোনো নির্দেশ বা তহবিল না আসায় দিবসটি পালন করা সম্ভব হয়নি বলে তিনি দাবি করেন। হাসপাতালের পরিচালক ডা. এনায়েত হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ১৯৬০ সালে প্রতিষ্ঠিত পাবনা মানসিক হাসপাতাল বিশেষায়িত প্রতিষ্ঠান। এই হাসপাতালে ৫০০ শয্যা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৫৫ ঘ.