ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে শনিবার দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুজনকেই গলা কেটে হত্যা করা হয়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, দক্ষিণ কেরানীগঞ্জ এবং কেরাণীগঞ্জ মডেল থানা এলাকায় লাশ দুটি পাওয়া যায়।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে নাজিরের বাগ জিয়া মিলনায়তনের পেছনের খালি জায়গা থেকে একটি লাশ উদ্ধার করা হয়।
নিহতের বয়স আনুমানিক ২৬ বছর। তার পরনে ছিল নীল রঙের জিন্সপ্যান্ট এবং জলপাই রংয়ের গেঞ্জি।
কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক তজুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১২টার দিকে সাটটা ইউনিয়নের বলসতা বিল থেকে ২২ বছর বয়সের এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করে।
নিহতের পরনে ছিল লাল ফতুয়া এবং জিন্সের প্যান্ট।
নিহতদের বুকে ও পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলেও পুলিশ জানায়।
দুটি হত্যাকাণ্ডের কোনও যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /প্রতিনিধি/এলএইচ/আরএ/এমআই/১৫১৫ ঘ.
bdnews24