২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কোনো অবস্থাতেই গ্যাস রপ্তানি করতে দেওয়া হবে না'

কোনো অবস্থাতেই দেশের গ্যাস রপ্তানি করতে দেওয়া হবে না বলে প্রত্যয় ব্যক্ত করেছেন তেল-গ্যাস খনিজ সম্পদ এবং বন্দর-বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ। তিনি বলেন, "গ্যাস রপ্তানি ঠেকাতে প্রয়োজনে কঠোর আন্দোলন করা হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2009, 02:18 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

খুলনা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোনো অবস্থাতেই দেশের গ্যাস রপ্তানি করতে দেওয়া হবে না বলে প্রত্যয় ব্যক্ত করেছেন তেল-গ্যাস খনিজ সম্পদ এবং বন্দর-বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ। তিনি বলেন, "গ্যাস রপ্তানি ঠেকাতে প্রয়োজনে কঠোর আন্দোলন করা হবে।" শুক্রবার খুলনা নগরীর জিয়া হলে অনুষ্ঠিত তেল গ্যাস রক্ষা কমিটির বিভাগীয় কনভেনশনে শহীদুল্লাহ এই কথা বলেন। তিনি বলেন, "সমুদ্রবক্ষে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে বিদেশি কোম্পানির কাজে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু গ্যাস রপ্তানি করলে আমরা প্রতিরোধ গড়ে তুলবো।" তেল গ্যাস রক্ষা কমিটির খুলনা জেলা আহ্বায়ক শেখ মনিরুজ্জামান মনির সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেনশনে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, জাতীয় গণফ্রন্টের নেতা টিপু বিশ্বাস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) রাজেকুজ্জামান রতন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সরদার রুহিন হোসেন প্রিন্স, গণ সংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, সমুদ্রসীমা বিষয়ক আইন বিশেষজ্ঞ নূর মোহাম্মদ প্রমুখ। ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস বলেন, "গ্যাস আমাদের নিজস্ব কল কারখানা এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহার করতে হবে। দেশের সম্পদ দেশেই কাজে লাগাতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৯ ঘ.