নারায়ণগঞ্জ, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদরের ফতুল্লায় একটি হত্যাকাণ্ডের ঘটনায় জেলা কৃষক লীগ সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সিনিয়র বিচারিক হাকিম আশ্রাফুজ্জামান জিলানীর আদালতে মামলাটি দায়ের করেন নিহত রাসেলের (২৮) বড়বোন ফৌজিয়া খাতুন।
আদালত মামলাটি আমলে নিয়ে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ শাখার (ডিবি) মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন- রূপায়ন সিটির ব্যবস্থাপনা পরিচালক পিয়ার আলী মজুমদার, সমন্বয়কারী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, মনির হোসেন, অলি উল্লাহ, ভাণ্ডারী বাবুল, মো. মানিক, শামীম, আনসার সদস্য মো. রোস্তুম আলী ও মো. সিকদার আলী, রূপায়ন সিটির নিরাপত্তা কর্মী মো. আলম হোসেন ও সাইফুল ইসলাম।
মামলায় বাদীনি উল্লে
bdnews24