২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ২০০ বস্তা ভারতীয় সারসহ গুদাম মালিক আটক

বগুড়ার নন্দীগ্রাম বাস স্ট্যান্ডের পাশে একটি গুদাম থেকে দুইশ' বস্তা ভারতীয় মিউরেট অফ পটাশ (এমওপি) সারসহ গুদামের মালিককে আটক করেছে পুলিশ। এ সময় সার পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাকও আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2009, 04:27 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

বগুড়া, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার নন্দীগ্রাম বাস স্ট্যান্ডের পাশে একটি গুদাম থেকে দুইশ' বস্তা ভারতীয় মিউরেট অফ পটাশ (এমওপি) সারসহ গুদামের মালিককে আটক করেছে পুলিশ। এ সময় সার পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাকও আটক করা হয়। আটক জিয়াউর রহমান জিয়ার বাড়ি নন্দীগ্রামের কচুবাড়ী গ্রামে। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, বুধবার রাতে জ্যোতি এন্টারপ্রাইজের গুদামে ভারতীয় এমওপি সার দেশি বস্তায় ঢোকানোর সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে সারসহ ওই ব্যক্তিকে আটক করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এইচএ/২২২৮ ঘ.