২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ট্রেন লাইনচ্যুত, উদ্ধার কাজ চলছে

জামালপুরের সরিষাবাড়ি থেকে ময়মনসিংহগামী যাত্রীবাহী ট্রেনের একটি বগি বৃহস্পতিবার সন্ধ্যায় লাইনচ্যুত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2009, 03:59 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

জামালপুর, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের সরিষাবাড়ি থেকে ময়মনসিংহগামী যাত্রীবাহী ট্রেনের একটি বগি বৃহস্পতিবার সন্ধ্যায় লাইনচ্যুত হয়েছে। এতে জামালপুর-ঢাকা লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রাত ১০টা নাগাদ উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। জামালপুরের স্টেশন মাস্টার আব্দুর রাজ্জাক জানান, সন্ধ্যা ৬টায় জামালপুর-ময়মনসিংহ লাইনে সদর উপজেলার নরুন্দী আউটার সিগন্যালের কাছে যাত্রীবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। তিনি বলেন, ময়মনসিংহ থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে কাজ করছে। রাত ১০টার দিকে উদ্ধার কাজ শেষ হতে পারে। রাত সাড়ে ৯টায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার ফলে সরিষাবাড়ি থেকে ঢাকাগামী আন্তনগর অগ্নিবীণা জামালপুরে, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এবং সরিষাবাড়িগামী যমুনা ময়মননিসংহে আটকা পড়ে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৫ ঘ.